তথ্য মুছে ফেলার নির্দেশনা
সর্বশেষ হালনাগাদ: ১৮ আগস্ট, ২০২৬
তুমি যেকোনো সময় তোমার অধ্যয়ন অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারো — সাইন-আপ পাসওয়ার্ড দিয়ে করা হোক বা Google/Facebook দিয়ে।
কীভাবে অনুরোধ করবে
- যে ইমেইল বা মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সেখান থেকে support@oddhoyonai.com-এ মেইল করো, বিষয় লাইনে লিখো “Account Deletion Request”
- মেইলে তোমার অধ্যয়ন অ্যাকাউন্টের ইমেইল/মোবাইল নম্বর উল্লেখ করো, যাতে সঠিক অ্যাকাউন্ট শনাক্ত করা যায়
- যাচাইয়ের জন্য আমরা প্রয়োজনে রিপ্লাই দিয়ে অতিরিক্ত তথ্য চাইতে পারি
কী মুছে ফেলা হয়
- প্রোফাইল তথ্য — নাম, ইমেইল, মোবাইল নম্বর, জন্মতারিখ, প্রতিষ্ঠান, প্রোফাইল ছবি
- প্র্যাকটিস/পরীক্ষার ইতিহাস, বুকমার্ক, ডুয়েল ও বন্ধু তালিকা, রেটিং ও লিডারবোর্ড এন্ট্রি
- AI ডাউট সলভারে করা প্রশ্ন ও আপলোড করা ছবি
- সংযুক্ত Google/Facebook লগইন তথ্য
- ডিভাইস/পুশ নোটিফিকেশন টোকেন
কী রাখা হতে পারে
আইনি বা হিসাবরক্ষণ সংক্রান্ত বাধ্যবাধকতার কারণে bKash লেনদেনের রেকর্ড কিছু সময়ের জন্য রাখা হতে পারে। প্ল্যাটফর্ম উন্নত করতে ব্যবহৃত সামগ্রিক/অ্যানোনিমাইজড পরিসংখ্যান (যেখানে তোমাকে আর শনাক্ত করা যায় না) মুছে ফেলার পরও থাকতে পারে।
কতদিনে সম্পন্ন হয়
অনুরোধ যাচাই হওয়ার পর সাধারণত ৩০ দিনের মধ্যে অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হয়। সম্পন্ন হলে তোমাকে নিশ্চিতকরণ ইমেইল পাঠানো হবে।
আরও তথ্য
আমরা কী তথ্য সংগ্রহ করি ও কেন, তা বিস্তারিত জানতে দেখো আমাদের গোপনীয়তা নীতি।